চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী এক সফল অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১:০০ টা থেকে ১১:৪০ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ১ নং ওয়ার্ডের রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ১. মোঃ শাহ আলম (৪৪), পিতা: মোঃ আবুল হোসেন, সাং-পলসা, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ। ২. মোসা: লায়লা আক্তার (৩০), পিতা: মৃত আকবর আলী, সাং-রেলস্টেশন প্রান্তীকপাড়া, ওয়ার্ড নং-০১, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
অধিদপ্তর সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর আসামি মোঃ শাহ আলম শহরের রামকৃষ্ণপুর মিদ্ধাপাড়া গোরস্থান এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজ পরিচালনা করেন। সাধারণ মানুষের কাছে একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত হলেও, মেকানিকের ছদ্মবেশে দোকানে লোক রেখে গোপনে দীর্ঘদিন ধরে তিনি মাদকের বিশাল নেটওয়ার্ক চালিয়ে আসছিলেন। বাহ্যিক চালচলনের কারণে প্রথম দৃষ্টিতে তাকে মাদক কারবারি হিসেবে বোঝার কোনো উপায় ছিল না।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি টিম অভিযান চালিয়ে শাহ আলম ও লায়লা আক্তারকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫,৩৪০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


















