সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আবারও নিয়ন্ত্রণহীন কাঁচা মরিচের বাজার, কেজি ৬০০

দু’দিনের ব্যবধানে আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কাঁচামরিচের বাজার। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছেঅ

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫০ থেকে ৬০০ টাকা বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর মতিঝিল, হাতিরপুলসহ বেশ কয়েকটি কাচাঁবাজার সরেজমিনে ঘুরে কাচাঁমরিচের দাম বৃদ্ধির এই চিত্র লক্ষ্য করা যায়।

এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি দোকানও হওয়া সত্ত্বেও প্রতি কেজি কাঁচামরিচের দাম দোকান ভেদে ১০০ থেকে ১৫০ টাকা কম বেশি হচ্ছে। তবে কোনো দোকানিই ৪৫০ টাকা কেজির নিচে বিক্রি করছে না মরিচ।

হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা পাশা জানান প্রতি কেজি কাচাঁমরিচ বিক্রি করছেন ৪৫০ টাকা। তাকে কাঁচামরিচের কেজি কত জিজ্ঞেস করলে তিনি জানান, ১০০ গ্রাম ৪৫ টাকা।

বিক্রেতা পাশা জানান, এক পাল্লা (৫ কেজি) কাঁচামরিচ কিনেছি ২ হাজার টাকা দিয়ে। এতে প্রতি কেজি কাচাঁমরিচের দাম পড়েছে ৪০০ টাকা। এর সাথে পরিবহন খরচ আছে, এছাড়া কিছু কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। ফলে ৪৫০ টাকা কেজির কম বিক্রি করা যায় না।’

কাঁচামরিচ কেনার স্লিপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আদা, রসুন, পেঁয়াজের পাইকারি কেনার স্লিপ দিলেও কাচাঁমরিচ কেনার স্লিপ হয় না।’

উল্লেখ্য, সম্প্রতি কাঁচা মরিচের বাজার লাগামহীন হয়ে কাঁচা মরিচের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত উঠে যায়। রবিবার (২ জুলাই) পর্যন্ত ভারত থেকে ১০৪ টন কাঁচা মরিচ আমদনি করা হয়। এতে গত সোমবার (৩ জুলাই) রাজধানীর কোনো কোনো কাঁচাবাজারে কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে নেমে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আবারও নিয়ন্ত্রণহীন কাঁচা মরিচের বাজার, কেজি ৬০০

আপডেট সময় ০২:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩