ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

মুখ‍্যমন্ত্রী মমতাকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের জেরে গ্রেফতার হলেন বালুরঘাটের এক শিক্ষক। প্রীতিশ সরকার নামে ওই হাই স্কুল শিক্ষক সোমবার (১৯ শে জুন) বালুরঘাট আদালতে পেশ করে পুলিশ।

১ জুলাই পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

জানা যায়, পতিরামের ইছামতী সেতু সংলগ্ন এলাকার বাসিন্দা প্রীতিশ সরকার। তিনি শিক্ষকতা করে হিলি ব্লকের অন্তগর্ত ত্রিমোহিনী উচ্চ বিদ‍্যালয়ে। কিছুদিন ধরেই তাকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের কুরুচিপূর্ণ পোস্ট করতে দেখা যাচ্ছে।

গত শনিবার (১৭ ই জুন) তিনি মুখ‍্যমন্ত্রী মমতা সম্পর্কে সেই রকম একটি পোস্ট করেন। তারপরেই তৃণমূল আইটি সেলের তরফে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে রবিবার (১৮ জুন) রাতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানিয়েছেন, একজন শিক্ষকের কাছে এমন মন্তব্য কখনই কাম‍্য নয়। কোনও রাজনৈতিক দল বা সাধারণ বৃদ্ধি সম্পন্ন মানুষ এইটি সমর্থন করবে না। আইনের প্রতি তাদের ভরসা রয়েছে। অভিযুক্ত সঠিক শাস্তি পাবে বলেই তার ধারণা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

মুখ‍্যমন্ত্রী মমতাকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০১:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩