ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭ জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী জীবনের কোনও সিলেবাস নেই: মোদি নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার ভূমিকম্প শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা

জোভান-সাবিলার ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’

ফেসবুকে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামে একটি মজার পেজ আছে। যেখানে মূলত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয়। এই পেজের ধর্ম হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যার ওপর ক্রাশ খাবে, তাকে নিয়ে মনের অনুভূতি লিখে ম্যাসেজ করবে। তবে ম্যাসেজের সঙ্গে শুরুতে ক্রাশের নাম থাকতে হবে, ডিপার্টমেন্ট ও ব্যাচ নম্বরও উল্লেখ থাকবে। এবং অবশ্যই যার ওপর ক্রাশ খেয়েছে তার ছবিও দিতে হবে। এরপর পেজের এডমিন ঐ শিক্ষার্থীর (যে ম্যাসেজটি পাঠিয়েছে) পরিচয় গোপন করে সেটা পোস্ট করবে পেজে।

মজার এই পেজের এডমিন কে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ জানে না।

এমনই এক অদ্ভুত এডমিনের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকে যার নাম থাকে আলিফ। তাকে ঘিরে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামের ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মাসরিকুল আলম। এর চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে হাত মিলিয়েছেন জয়নুল আবেদিন।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটিতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন সাহবাজ সানী, ঈশরাক পায়েল প্রমুখ।

এতে সাবিলা অভিনয় করেছেন একই বিশ্ববিদ্যালয়ে জোভানের দুই ব্যাচ জুনিয়র প্রিয়া চরিত্রে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চলছে সম্পাদনা। আসছে কোরবানির ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

জোভান-সাবিলার ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’

আপডেট সময় ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩