ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী লঘুচাপের প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি নৌ-সদস্যের মৃত্যু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী বাগেরহাটের রামপালে এসআরবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে

প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত তথ্য ও প্রযুক্তিগত পরিবর্তন আনছে ফেসবুক। এসব পরিবর্তন নিয়ে গত আঠারো বছরে ব্যবহারকারীরা কখনো প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। সম্প্রতি ফেসবুকের মূল কোম্পানি মেটা তাদের এই সিদ্ধান্তে পরিবর্তন করছে।

দীর্ঘ আঠারো বছর পর ফেসবুক প্রথমবারের মতো কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার চালু করছে ব্যবহারকারীদের জন্য। ব্লুমবার্গের প্রতিবেদনে সম্প্রতি বিষয়টি উঠে এসেছে। সংবাদমাধ্যমটি মেটার ভিপি অব গভার্ননেস ব্রান্ট হ্যারিসের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

যদিও প্রতিবেদনে মেটার কাস্টমার সার্ভিসের ফাংশন কেমন হবে, সে সম্পর্কে তেমন কোনো ধারণা দেয়নি। বলা হয়েছে, একটি পাইলট প্রজেক্টের অধীনে এই সার্ভিস নিয়ে আসছে মেটা। এতে ব্যবহারকারীরা ইংরেজি ভাষায় সেবা নিতে পারবেন।

ফেসবুকের এক মুখপাত্র জানায়, যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্ট লকড হয়ে গেছে, সেসব ব্যবহারকারীকে প্রথমবারের মতো সরাসরি সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চালু করছে। যদিও মেটা এখনো স্পষ্ট করে বলেনি কাস্টমার সার্ভিস প্রোগ্রাম কবে নাগাদ চালু হচ্ছে, কিংবা এ নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে কিনা।

এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে, মেটা কি শুধুমাত্র ফেসবুকের জন্যই এই সার্ভিস নিয়ে আসছে? এমন প্রশ্নের উত্তর হবে ‌‌‘না’। জানা গেছে, মেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হরিজন ভিআরসহ অন্যান্য সব অঙ্গ প্রতিষ্ঠানের জন্যই এই কাস্টমার সার্ভিস চালু করার চিন্তাভাবনা করছে।

Tag :

One thought on “ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী

ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে

আপডেট সময় ১১:৩৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২