ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ড. ইউনূসের ১৩ মামলা শুনানি করতে নতুন বেঞ্চ গঠন

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর দাবির ১৩টি মামলার শুনানি করতে নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ড. মুহাম্মদ ইউনূসের ১৩টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।c

মঙ্গলবার (৬ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসের মামলার নথি প্রধান বিচারপতির কাছে প্রেরণ করেন।

ইউনূসের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ওইদিন আদালতে বলেছিলেন, হাইকোর্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল থাকাকালে গ্রামীণ কল্যাণের এই মামলাগুলো পরিচালনা করেছেন। স্বচ্ছতার খাতিরে তার এ আবেদনগুলো না শোনা উচিত। তখন আদালত আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।

এর আগে গত ৭ মে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনে এনবিআরের কর দাবির বিরুদ্ধে মুহাম্মদ ইউনূসের আবেদনগুলো কার্যতালিকা থেকে বাদ দেন।

গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের কর দাবির বিষয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারের পাওনা অর্থগুলোর মধ্যে একটি হলো গ্রামীণ কল্যাণ ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ কোটি টাকা। গ্রামীণ কল্যাণের আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনা ২১৫ কোটি টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

ড. ইউনূসের ১৩ মামলা শুনানি করতে নতুন বেঞ্চ গঠন

আপডেট সময় ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩