ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৩ ডাচ সেনা

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসে একটি হোটেলের বাইরে বন্দুক হামলা চালানো হযেছে। এতে তিন ডাচ সেনা গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকালে এই হামলা চালানো হয়। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ানাপোলিসের পুলিশ জানিয়েছে- কর্মকর্তারা তিন সেনাকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তারা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা বেশ জটিল। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। অন্যদিকে ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, দুই সেনার অবস্থা গুরুতর এবং তৃতীয়জন স্থিতিশীল।

ইন্ডিয়ানাপোলিসের পুলিশ আরও বলেছে, তারা ধারণা করছেন, তিন ভুক্তভোগী এবং অন্য কোনো ব্যক্তি বা লোকজনের মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়। ওই তিন সেনা কমান্ডো কর্পসের। তারা প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ানায় অবস্থান করছিলেন। হোটেলের সামনে তারা অবসর সময় কাটাচ্ছিলেন। ঠিক সে সময়ই তাদের ওপর গুলি চালানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৩ ডাচ সেনা

আপডেট সময় ০৮:১৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২