ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টির শঙ্কা ‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে : জাইমা রহমান সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

রিটার্নিং কর্মকর্তা ফল প্রকাশে দেরি করছেন: জাহাঙ্গীর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেছেন, রিটার্নিং কর্মকর্তা ফলাফল প্রকাশে দেরি করছেন।

বৃহস্পতিবার (২৫ মে) নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এসে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, আমার মাকে হাজার হাজার, লাখ লাখ মানুষ ভোট দিয়েছেন। সেই হিসেবে মায়ের ভোটটা যেন আমানত থাকে, ভালো থাকে। গাজীপুরের মানুষ নিজ ইচ্ছায় গিয়ে মাকে ভোট দিয়েছেন। আমি এসেছি ইভিএম থেকে যে পেপারটা বের করে সেটা যেন আমার হাতে দেয়, কোনো হাতে লেখা কাগজ যেন আমাকে দেওয়া না হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আমার মাকে শহরটা সুন্দর করার সুযোগ দিন আপনারা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

রিটার্নিং কর্মকর্তা ফল প্রকাশে দেরি করছেন: জাহাঙ্গীর

আপডেট সময় ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩