ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, রাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ২২ মে (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বক্তব্যদাতা বিএনপির নেতাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে বিএনপির ওই নেতার বাড়ি অভিমুখে যাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী শাখা।” এসময় জামায়েত–শিবির, ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

প্রসঙ্গত, গত ১৯ মে (শুক্রবার) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এসময় তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, রাবি ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট সময় ০২:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩