ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

শাহজালালে প্রায় সোয়া কোটি টাকার সোনাসহ দুই যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া কোটি টাকার সোনা পাচারকালে দুই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত মোট সোনার ওজন ১ কেজি ১১১গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

এপিবিএন পুলিশ জানিয়েছে, আটককৃত ২ যাত্রী হলেন, সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)। তারা উভয়েই ঢাকা জেলার অধিবাসী।

আজ রোববার সন্ধ্যায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) নম্বরের ফ্লাইটটি দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। আর ওই বিমানের যাত্রী ছিলেন সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)। এরপর যাত্রীরা লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহকালে বিমানবন্দর এপিবিএনের গোয়েন্দা সদস্যরা দেখতে পান অভিযুক্ত যাত্রীরা লাগেজ নেওয়ার ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করছেন। এরপর আটক যাত্রীরা বিমানবন্দরের গ্রীন চ্যানেল অতিক্রমকালে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাদের আটক করে এপিবিএন অফিসে নিয়ে আসেন। এরপর এপিবিএন অফিসে এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা অস্বীকার করলেও পরবর্তীকালে ব্যাপক জিজ্ঞাসাবাদে যাত্রীদের কাছে সোনা থাকার কথা স্বীকার করেন।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এরপর যাত্রী সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকারের সাথে থাকা ট্রলি, ব্যাগ এবং হাত ঘড়ির মধ্যে থেকে বিশেষ কৌশলে লুকানো সোনা এবং সোনার বারের পাশাপাশি সোনার প্লেটও উদ্ধার করা হয়। আপাত দৃষ্টিতে এই প্লেট সাদা রঙের হলেও রাসায়নিক পরীক্ষা করে তা ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

এপিবিএন পুলিশ জানিয়েছে, যাত্রী মো সাদ্দাম হোসেনের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজাম খন্দকারের কাছ থেকে ৬৯১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। দুই জনই দুবাই থেকে একই ফ্লাইটে ঢাকায় আসেন। উদ্ধারকৃত মোট সোনার ওজন ১ কেজি ১১১গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

শাহজালালে প্রায় সোয়া কোটি টাকার সোনাসহ দুই যাত্রী আটক

আপডেট সময় ০৭:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩