সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বঙ্গোপসাগরে ভাসমান ১৪ জেলেকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসমান ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২১ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা, শুকনা খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। সবাই এখন সুস্থ আছে। উদ্ধারকারী দল বিকল হওয়া ট্রলারটিকে টোয়িং (অন্য ট্রলার দিয়ে টেনে আনা) করে পাথরঘাটার বাদুরতলার দিকে নিয়ে আসছে।

এর আগে ১৫ মে দুপুরে পাঁচ দিনের বাজার-সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে যায় এফবি মারিয়া ট্রলারটি। ১৮ মে ঘাটে ফিরে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে যায় ট্রলারটির। সেই থেকে সাগরে ভাসছিল ট্রলারটি।

এদিকে রবিবার সকালে ট্রলারটি ভাসতে ভাসতে উপকূলের কাছে এলে ট্রলারমালিক সগির হোসেন বিষয়টি মালিক সমিতিকে জানান। এরপর ট্রলারটি উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়। একই সঙ্গে এ উদ্ধার অভিযানে যায় কোস্ট গার্ড।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বঙ্গোপসাগরে ভাসমান ১৪ জেলেকে জীবিত উদ্ধার

আপডেট সময় ০৭:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩