ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জাবির ইসলামী পাঠাগারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী পাঠাগার (জাবিইপা)-এর উদ্যোগে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

“জাবিইপা বইমেলা ২০২৫ ” শিরোনামে আয়োজিত এ মেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বইমেলা। বইমেলায় কুরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, আত্মউন্নয়ন, শিশুসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ শতাধিক বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হবে। এতে অংশ নিচ্ছে দেশসেরা ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। এছাড়াও থাকবে লেখক-পাঠক আড্ডা, কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী, দাওয়াহ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি পাঠাগারের পরিচালক ও মাইক্রোবায়োলজি ৪৭ ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, ক্যাম্পাসে নানা মত-পথ-সংস্কৃতি শিক্ষা ও চর্চার অবারিত সুযোগ থাকলেও ইসলামি শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগ একেবারেই অপ্রতুল। ‘জাবিইপা’ এ শূন্যতা পূরণ করতে কাজ করে যাচ্ছে। এবারের বইমেলা এ শূন্যতা পূরণে একধাপ এগিয়ে নিবে ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি আরও বলেন, প্রতিদিন বিকাল থেকে রাত অবধি বিভিন্ন আলেম, লেখক, প্রকাশক ও অ্যাক্টভিস্টদের আনাগোনায় মুখরিত হবে মেলা প্রাঙ্গন। আশা করছি, ক্যাম্পাসের শিক্ষার্থীরা ইসলামি সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী হবেন এবং উপভোগ করবেন৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জাবির ইসলামী পাঠাগারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা

আপডেট সময় ০৮:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫