ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল লক্ষ্য -ইসি আনোয়ার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল লক্ষ্য । রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে ১১ এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতিতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।
বুধবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা প্রমুখ। পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল লক্ষ্য -ইসি আনোয়ার

আপডেট সময় ০৩:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫