ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

রাজশাহী নগরীর মোল্লাপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে আমিরুল ইসলাম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মহানগরীর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ আমিরুলের লাশ উদ্ধার করে। কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, দুপুরের খাবারের পরে আমিরুল তার ঘরে ঘুমাতে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তার ঘরের দরজায় নক করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরেও তিনি সাড়া শব্দ করেন নি। এরপর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় আমিরুলের লাশ দেখতে পায়।

তবে এলাবাসী বলছেন, সম্প্রতি দুই কোটি টাকা মূল্যের একটি জমি আমিরুল তার ছেলে এবং স্ত্রীকে রেজিস্ট্রি করে দেন। এরপর আমিরুল ওই জমিটি তার ছেলে এবং স্ত্রীর কাছে ফেরত চান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল। একারণে আমিরুলের মৃত্যুটি তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এ ব্যাপারে আমিরুলের ছেলে ফিরোজ আহমেদ বকুল বলেন, আমার বাবার সাথে একসঙ্গে মসজিদে জোহরের নামাজ পড়েছি। এরপরে একসাথে খেয়েছি। খাওয়ার পরে বাবা তার ঘরে ঘুমাতে যান। আমাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন সেটি বলতে পারছি না।

ওসি আরও জানান, বিজিবি সদস্য আমিরুলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বোঝা যাবে।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩