ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

রাজধানীতে পৃথক অভিযানে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামী র‌্যাবের হাতে আটক

রাজধানীতে পৃথক তিনটি এলাকায় গোপনে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক তিন জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার ও গতকাল রাতে রাজধানীর সবুজবাগ, মোহাম্মদপুর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে (র‌্যাব-১০)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর বংশাল থানার বাবু বাজার এলাকার মো: মোসলেম বেপারীর পুত্র ইকবাল মাহমুদ (৪১), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার খন্দকার কান্দি মৃধাবাড়ী এলাকার মোঃ সৈয়দ হোসেন মৃধার পুত্র মো: মনির হোসেন মৃধা (৫৯) ও মোহাম্মদপুর থানাট রায়েরবাজার এলাকার আসামী মোঃ ফরহাদ মোল্লা (৪১)।

আজ রোববার দুপুর আড়াইটায় র‌্যাব-১০ সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল আজ সকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক অর্থঋণ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইকবাল মাহমুদ (৪১)কে গ্রেফতার করা হয়।

তিনি জানান, এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার একশত টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গতকাল শনিবার রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় একটি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক প্রতারণা মামলা ২ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত ও ৩টি অর্থঋণ মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন মৃধা (৫৯)কে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, র‌্যাব-১০ এর অপর একটি দল একই দিন গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় একটি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক অর্থঋণ মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৯২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফরহাদ মোল্লা (৪১)কে গ্রেফতার করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা পৃথক এসব ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

রাজধানীতে পৃথক অভিযানে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামী র‌্যাবের হাতে আটক

আপডেট সময় ০৫:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩