ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

কুমিল্লায় আলোচিত এনামুল হত্যার প্রধান ২ আসামি আটক

কুমিল্লায় মাদক সেবন ও জুয়া খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের জের ধরে আওয়ামী লীগ নেতা এনামুল হককে গলা কেটে হত্যার ১৫ ঘন্টার মধ্যে এজহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) ভোর ৫টায় খাগড়াছড়ি পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল পানছড়ি উপজেলার ভারত সীমান্তের লোগাং আমতলী এলাকা থেকে তাদের আটক করে এবং হত্যাকান্ডে ব্যবহূত সুইস গিয়ারটি উদ্ধার করে জব্দ করা হয়।

রবিবার (২১শে মে) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)।

গ্রেফতারকৃতরা হলেন জেলার কোতয়ালী থানার আলেখারচর এলাকার জাকির হোসেনের ছেলে আবু সাইদ (২৩) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আমান উল্লাহ (৩৩)।

জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, কাজী জহিরুল ইসলামের মাদক সেবন ও জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এছাড়া আলেখাচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটি, ইউপি নির্বাচন ও মসজিদ কমিটি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সে এনামুলের ওপর ক্ষুব্ধ হয়ে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে মামলার প্রধান আসামি কাজী জহিরুলের ভাই আমানুল ও আবু সাইদ তাদের কয়েকজন সহযোগী এনামুলের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরতর অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালাতে নিয়ে যাওয়া হয়। বেলা ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যায়।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার রহস্য উদঘাটন, আসামীদের সনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করি। এ ঘটনায় গত শুক্রবার গভীররাতে নিহতে বাবা আবদুল ওয়াদুদ বাদী হয়ে কাজী জহিরুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। শনিবার (২০শে মে) সকাল ১০টায় পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল পানছড়ি উপজেলার ভারত সীমান্তের লোগাং আমতলী এলাকা থেকে তাদের আটক করে।
আমাদের মাতৃভূমি/মাজহারুল
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

কুমিল্লায় আলোচিত এনামুল হত্যার প্রধান ২ আসামি আটক

আপডেট সময় ০২:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩