ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

‘২০২৩ হবে মহাসংকটের বছর’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে ২০২৩ সাল মহাসংকটের বছর হতে যাচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ বিষয়ে সরকার সতর্ক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যার যার জায়গা আছে, চাষ শুরু করে দেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যেটুকু বিদ্যুৎ দরকার সেটুকু দিতে পারব। জনগণের কষ্ট যেন না হয়, সে দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি।’

সরকারপ্রধান বলেন, ‘সারা বিশ্বের মানুষ যখন কষ্টে থাকে, তখন কি নিজেরা শান্তিতে থাকা যায়? উন্নত দেশের মানুষরা কষ্ট পাচ্ছে। আমার দেশের মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। কৃষি খাতে বাজেট ছাড়াও আলাদা বাজেট করেছি। আমার দেশের মানুষ যেন ভালো থাকে।’

গ্রামের পথের পাশে পেঁপে গাছের মতো গজিয়ে ওঠা ভেন্নাকে তেল হিসেবে ব্যবহারের পরামর্শও দেন শেখ হাসিনা। বর্তমানে দেশে পর্যাপ্ত খাবার মজুদ আছে। কম্বোডিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা যাবে বলেও জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। সবাই মিলে যদি এই চিন্তা করে দেশটা আমাদের, দেশটাকে এগিয়ে নিতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির খুঁটিতে জোর নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি তাদের অতীতের কথা ভুলে গেছে। একটা মিলিটারির ডিক্টেটরের পকেট থেকে বের হওয়া একটা দল। আমরা নির্বাচনটাকে জনগণের কাছে নিয়ে গেছি। মানুষ যেন তার ভোটটা দিতে পারে, সেই পরিবেশটা আওয়ামী লীগই সৃষ্টি করেছে। বিএনপির খুটায় যদি জোর থাকত, তাহলে বিদেশিদের কাছে যেত না। তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বেড়ায়, জনগণের কাছে যায় না।’

কিছু গণমাধ্যমের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের কিছু কিছু পত্রিকা আছে, সবসময় নেতিবাচক চিন্তা। এরকম মানুষও আছে। তবে সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। জনগণের যেন কষ্ট না হয় আমি সেদিকে দৃষ্টি দেই।’

শেখ হাসিনা বলেন, ‘এক বিলিয়ন রিজার্ভ, ৪৪ মিলিয়ন খাদ্য ঘাটতি নিয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করেছিলাম। তবে আমরা যখনই আসি দেশকে এগিয়ে নিয়ে যাই। অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, এটা আমি নিশ্চিত করতে পারি।’

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

‘২০২৩ হবে মহাসংকটের বছর’

আপডেট সময় ০১:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩