সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকার নিচে

টানা পাঁচদিন দর পতনের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ অক্টোবর) সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। দিনভর অস্থিরতা শেষে এ দিন সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

এদিন লেনদেন হওয়া ৩৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে অপরিবর্তিত ছিল ২২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। যার বেশির ভাগই আটকা রয়েছে ফ্লোর প্রাইসের মধ্যে। এ কারণে লেনদেন কমতে কমতে আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৭৫ কোটি টাকায় নেমে এসেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে,আজ ৩৬৩টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৬০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যার মূল্য ৯৭৫ কোটি ৬২ লাখ ৮৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৭ কোটি ৮৭ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৭৮টির। অপরিবর্তিত রয়েছে ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও ডিএসইএস  শরিয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৪০৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে২ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে সূচক বাড়লেও অপর বাজার সিএসইতে কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে ১৮ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এই বাজারে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৬টির। অপরিবর্তিত রয়েছে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ২৫৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকার শেয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকার নিচে

আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২