ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন

দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাজের মূল্যায়নের নির্দেশ

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নির্বাচনকালীন সময়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘নির্বাচনী তদন্ত কমিটির’ কর্মকর্তাদের বিচারিক কাজ মূল্যায়নের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম এ তথ্য জানান। তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য নির্বাচনের নিমিত্ত নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ২(৬) এ সংজ্ঞায়িত নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফল সরকারি গেজেট প্রকাশের আচরণ বিধিমালা সংক্রান্ত দায়িত্ব পালন করার জন্য নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী তদন্ত কমিটির কর্তকর্তাদেরকে সার্বক্ষণিকভাবে এই নির্বাচনের তদন্ত কাজে ব্যস্ত থাকার কারণে তাদের পক্ষে গেজেটে এই সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক মোকাদ্দমা নিষ্পত্তি করা সম্ভব নাও হতে পারে।

চিঠিতে ইসি আরও জানায়, চট্টগ্রাম-৮ আসনের ভোটে নির্বাচনী তদন্ত কমিটির কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারিক কাজ হিসেবে মূল্যায়ন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি জানায়, নির্বাচন কমিশন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫, ১৯৭২) এর ধারা ১১ (১) এর ক্ষমতাবলে শূন্য ঘোষিত জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় সংসদ সদস্য নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫, ১৯৭২) এর ধারা ৯১এ অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ আসনে সদস্য পদে নির্বাচনে অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠনের বিধান রয়েছে। শূন্য ঘোষিত আসনে সংসদ সদস্য নির্বাচন উপলক্ষ্যে অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একজন যুগ্ম জেলা জজ ও একজন ‌সিনিয়র সহকারী জজ/সহকারী জজের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন

দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাজের মূল্যায়নের নির্দেশ

আপডেট সময় ১২:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩