ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

‘বস্তা নয়, চারতলা থেকে ঈদের স্বপ্ন পড়ছে’

রাজধানীর বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারে এখনো আগুন জ্বলছে। এর মধ্যে মার্কেটের পাঁচতলার গোডাউন থেকে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে মালামালের বস্তা নিচে ফেলছেন। একেকটি বস্তায় যেন ব্যবসায়ীদের স্বপ্ন পড়ছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

এনেক্সকো টাওয়ারে ৪ তলা ও ৬ তলায় গোডাউন রয়েছে মাদারীপুর শিবচরের বাসিন্দা আব্দুল মালেকের। মহানগর কমপ্লেক্স মার্কেটের ৮৫১ নম্বর দোকান বিসমিল্লাহ গার্মেন্টসটি ছিল তার। সেই দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

২০ লাখ টাকার মাল ছিল জানিয়ে আব্দুল মাস বলেন, আমার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। এনেক্সকোর চার তলার দুটি গোডাউন থেকে ৯৩ বস্তা মাল নামিয়েছি। এখনো ৬ তলার একটি গোডাউনের মাল নামাতে পারিনি। ধোঁয়ার কারণে কেউ সেখানে যেতে পারছেন না। সেখানে আরও ২০ লাখ টাকার মতো মালামাল আছে।

তিনি আরও বলেন, গত দুই দিন আগে ১০ লাখ টাকা মাল আনছি। সেই মাল তো পুড়ে ছাই। এই যে দেখছেন এগুলো বস্তা না। আমাদের ঈদের স্বপ্ন ছিল। আল্লাহ জানে ৬ তলারগুলো কী হয়।

শুধু মালেক নয়, এমন কয়েকশ ব্যবসায়ীর ঈদের স্বপ্ন পুড়েছে। এনেক্সকো টাওয়ারের গোডাউনে থাকা শেষ সম্বলটুকু নিরাপদ স্থানে নিতে ব্যস্ত দেখা যায় অনেকেই।

এদিকে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেই আগুন এখনো জ্বলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

‘বস্তা নয়, চারতলা থেকে ঈদের স্বপ্ন পড়ছে’

আপডেট সময় ১২:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩