ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বড়লেখায় নিসচার সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে ক্যাম্পেইনে নেমেছেন জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫তম দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। প্রচারণা সমন্বয় করেন নিসচার সাংগঠনিক সম্পাদক ও মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহবায়ক মাস্টার খালেদ আহমদ।

বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রমে নিসচার বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ পথসভার মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর পুর্ণ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা এসময় পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার হওয়াদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানান, এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।

নিসচার মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর প্রমুখ। উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিষয়ক সভা- সেমিনার, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এবং পরিবহন চালকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ মতবিনিময়সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বড়লেখায় নিসচার সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

আপডেট সময় ১০:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২