ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

‘আগুনে পুড়ে আমার সব শেষ’

‘আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে’—বারবার এই কথা বলে বিলাপ করছিলেন রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটের একজন ব্যবসায়ী। পাশে দাঁড়িয়ে আরও দুজন ব্যবসায়ী তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ফোন কলেও পরিবার-স্বজনদের সঙ্গে কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদছেন তিনি।

জানা গেছে, এ ব্যবসায়ীর নাম অপু। তিনি মার্কেটের পলক কালেকশনের মালিক। আগুনে তার দোকান পুড়ে গেছে। দোকান থেকে মালামাল ও টাকা কিছুই বের করতে পারেননি তিনি।

আগুনে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে অপু বলেন, দোকানের কোনো মালামাল এবং নগদ টাকা কিছুই বের করে আনতে পারিনি। আমি আসার আগেই দোকান পুড়ে শেষ হয়ে গেছে। আমার সব শেষ, আমি এখন কী করব। ঈদ উপলক্ষ্যে মাল এনে দোকানে রাখছিলাম।

কেবল ওই ব্যবসায়ীই নন, আগুনে দোকান পুড়ে নিঃস্ব ও সর্বস্বান্ত হওয়া অনেক ব্যবসায়ীকেই এমন বিলাপ করতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটের দিকে লাগা আগুন দীর্ঘ তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বঙ্গবাজার এবং এর আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ এ আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৫০টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

‘আগুনে পুড়ে আমার সব শেষ’

আপডেট সময় ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩