ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পূর্বের মর্যাদা ফিরে পেল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ক্রিকেট ভেন্যু পূণর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর এর মধ্য দিয়ে পূর্বের মর্যাদা ফিরে পেল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। খবরটি বগুড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

ক্রিকেট ভেন্যু প্রত্যাহার হওয়াই এর বিরুদ্ধে ফুঁসে ওঠে বগুড়াবাসী। নাগরিক সমাজের ব্যানারে শহরের সাতমাথায় বিরাট মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি আব্দুল আজিজ হীরা আইনগতভাবে উকিল নোটিশ পাঠায় বিসিবির কাছে। সোস্যাল মিডিয়া খ্যাত হিরো আলম তাঁর কর্মীদের নিয়ে ভেন্যু পূনর্বহালের দাবিতে স্টেডিয়াম চত্বরে মানববন্ধন করেছে। অনশন কর্মসূচি পালন করেছে রোমেল নামে এক ক্রিকেট অনুরাগী যুবক।

প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয়। সব কিছু মিলে বগুড়ায় ক্রিকেট ভেন্যু পুণর্বহালের দাবীতে সবাই এক কাতারে । সদ্য নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে দেখা করে তাকে বিষয়টি অবহিত করেন।

মন্ত্রী তাঁকে বগুড়ায় ক্রিকেট ভেন্যু পুণর্বহালের আশ্বাস দেন। তাছাড়া জেলা ক্রিড়া সংস্থার (ডিএসএ) সভাপতি জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম হট লাইনে বিসিবির সভাপতির সাথে কথা বললে তিনিও ইতিবাচক সাড়া পান। সর্ব মহলের দাবির প্রেক্ষিতে অবশেষে বগুড়া বাসীর কাঙ্খিত স্বপ্ন পূরণ হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

পূর্বের মর্যাদা ফিরে পেল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম

আপডেট সময় ১১:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩