ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন

বগুড়ায় আলোচিত নয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে আলোচিত নয়ন হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক (৪৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক গাবতলী উপজেলার পূর্ব মহিষাবান (মাস্টারপাড়া) গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত মাসের ১১মার্চ সন্ধ্যায় গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবত্তরপাড়ায় এক বাঁশ বাগানে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে প্রধান আসমি করে নয়নের মা নারগিস বেওয়া ১৩ মার্চ গাবতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ঘটনার পরেই আব্দুর রাজ্জাক এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেন। ঘন ঘন নিজের অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।

নয়ন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সূজল চন্দ্র দেবনাথ জানান, র‌্যাবের অভিযানে প্রধান আসামি আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন। তাকে দুপুর ৩টার দিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে রাজ্জাককে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত আরও চার আসামিকে এরআগে ঢাকা,গাজীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নয়ন হত্যা মামলার প্রধান আসামি। সোমবার বিকেলে গাবতলী থানা পুলিশের কাছে আব্দুর রাজ্জাককে হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট

বগুড়ায় আলোচিত নয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩