ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

করোনা : সংক্রমণে বড় লাফ, বেড়েছে মৃত্যুও

গত কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। টানা তিনদিন বিশ্বজুড়ে দৈনিক এক লাখেরও কম মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে আবারও বেড়েছে সংক্রমণ। এছাড়া বেড়েছে মৃত্যুও।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৬৮৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৬ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছিল ৩৬৯ জনের।

কয়েকদিন ধরে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছিলেন এশিয়ার দেশ জাপানের মানুষ। কিন্তু এখন দেশটিতে সংক্রমণের সংখ্যা কমেছে। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে সবচেয়ে বেশি ২১ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৬৬২ জন সংক্রমিত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। আর তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৬৮৪ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে। অপরদিকে জাপানে গত ২৪ ঘণ্টার ১০ হাজারেরও কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের মতো সর্বোচ্চ মৃত্যুও হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। সংক্রমণ কমলেও মৃত্যুর দিকে দিয়ে অবশ্য দ্বিতীয়স্থানে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৮৮ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৯৮৩ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৩ হাজার ৫৯৫ জনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭

করোনা : সংক্রমণে বড় লাফ, বেড়েছে মৃত্যুও

আপডেট সময় ০১:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩