সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

বড়লেখায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। সোমবার (০৩ অক্টোবর) পূজামণ্ডপ গুলো পরিদর্শন করে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন তিনি উপজেলার বর্ণি,দাসের বাজার,দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও বড়লেখা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিবেশমন্ত্রী বলেন,আমাদের সবাইকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে খুবই তৎপর থাকতে হবে। এদেশ থেকে সাম্প্রতিক অপশক্তিকে ধ্বংস করতে হবে।

সবাইকে মিলিতভাবে শপথ নিয়ে এই অপশক্তিকে নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তিকে প্রতিরোধ করে অসাম্প্রদায়িক দেশ গড়তে এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এসময় পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

বড়লেখায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

আপডেট সময় ১২:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২