সংবাদ শিরোনাম ::
আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ 

কতটা গুরুতর মাশরাফির চোট, যা জানা গেল

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের শুরু থেকেই উড়ছে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি দশ ম্যাচে খেলে এখন পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। আর এই দলটির নেতৃত্বভার সামলাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

তবে সিলেটের মাঠে নিজেদের শেষ ম্যাচে বল করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন অধিনায়ক। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। গুঞ্জন চলছিল পরবর্তী ম্যাচে তাকে পাওয়া নিয়েও।

মিরপুরের একাডেমি মাঠে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ। সেখানে এই প্রধান কোচের কাছে মাশরাফির ইনজুরি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, রাতে জানা যাবে পরবর্তী ম্যাচে তিনি খেলবেন কি না।

রাজিন সালেহ বলেন, ‘এখন পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না কারণ আজকে রাতে আমরা আপডেটটা জানতে পারবো। ফিজিওর সঙ্গে বসবো একটা মিটিং আছে। তারপর বুঝতে পারবো ম্যাচ খেলতে পারবে কি না।’

প্লে অফ নিশ্চিত তবে এখন কি কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা রয়েছে, এমন প্রশ্নের জবাবে রাজিন বলেন, ‘দেখুন এখানে থামার কোনো সুযোগ নেই, বা বিশ্রামের কোনো সুযোগ নেই। আমরা একটা একটা করে ম্যাচ এগিয়েছি এবং এখনো একটা একটা করেই এগিয়ে যাবো।’

পাকিস্তানি ক্রিকেটাররা চলে গেছে কি না জানতে চাওয়া হলে সিলেটের প্রধান এই কোচ বলেন, ‘হ্যাঁ আমাদের আমির এবং ইমাদ ওয়াসিম চলে গেছে। তবে মোহাম্মদ ইরফান টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকবে। গুলবাদিন নাইবও থাকবে। ইরফান পিএসএলে নয় এখানেই খেলবে আমি যতটুকু জানি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

কতটা গুরুতর মাশরাফির চোট, যা জানা গেল

আপডেট সময় ০৫:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩