সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

এএফসিতে বাংলাদেশের কিরণের জয়, ফিফায় হার

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সর্বোচ্চ সংস্থা ফিফা। সেই ফিফায় বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ দুই মেয়াদে কাউন্সিল সদস্য ছিলেন। আজ তৃতীয় মেয়াদের জন্য সদস্য পদে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে কিরণ লাওসের প্রতিদ্বন্দ্বী কানিয়া কিওমানির সঙ্গে হেরেছেন। ২০২৩-২৭ মেয়াদে ফিফা কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

আজ বাহরাইনে এএফসি কংগ্রেসে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এএফসি’র ৪৫ টি দেশ এই ভোটাভুটিতে অংশগ্রহণ করে। এএফসি থেকে ফিফা কাউন্সিল প্রতিনিধি নির্বাচনে ৪৫টি সদস্য দেশই ভোট প্রদান করলেও দু’টি ভোট বাতিল হয়েছে। ৪৩ ভোটের মধ্যে বাংলাদেশের কিরণ পেয়েছেন ৭ ভোট আর লাওসের কানিয়া কিওমানি পেয়েছেন ৩৬ ভোট। নির্বাচন কমিশনার কানিয়া কাওমানির ভোট সংখ্যা দুই বার ভুল উচ্চারণ করেছেন।

ফিফা কাউন্সিলের জন্য ভোটাভুটি হলেও এএফসি কার্যনিবাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কিরণ। এশিয়ান ফুটবল কনফেডারশেনে পাঁচটি জোন রয়েছে। সেন্ট্রাল, আসিয়ান, সাউথ, ইস্ট ও ওয়েস্ট। মাহফুজা আক্তার কিরণ সাউথ জোন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ কমিটিতে তিনি বিগত দুই মেয়াদেও ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

এএফসিতে বাংলাদেশের কিরণের জয়, ফিফায় হার

আপডেট সময় ০৫:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩