সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নেইমারকে হারাল পিএসজি

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি থেকে শুরু করে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমির মতো ফুটবলারদের নিয়েও সময়টা ভালো যাচ্ছে না পিএসজির।

বিশ্বকাপ বিরতির আগে দুর্দান্ত ছন্দে থাকা পিএসজি সবশেষ দুটি অ্যাওয়ে ম্যাচে হেরে গেছে। এরই মধ্যে নতুন দুঃসংবাদ পেল প্যারিস জায়ান্টরা। চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

এ বিষয়ে পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পেশির চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। দলের অনুশীলনেও ছিলেন না তিনি। নেইমারের ইনজুরি নিয়ে পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের জানিয়েছেন, ‘নেইমারকে না পাওয়া আমাদের জন্য দুঃখজনক। আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপ্পে ছাড়া অপূর্ণ মনে হয়। চোটের কারণে নেইমারকে ছাড়াই আমাদের পরিকল্পনা সাজাতে হচ্ছে।’

ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিল তারকার। চোটের সঙ্গে লড়াই করে সবশেষ রেঁসের বিপক্ষে খেলেছিলেন। মাঠে নেমে গোল করে দলকে লিডও এনে দিয়েছিলেন। যদিও ম্যাচের শেষ মুহূর্তে তাকে তুলে নেয়া হয়। এরপরই গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করে পিএসজি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নেইমারকে হারাল পিএসজি

আপডেট সময় ০৫:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩