ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মার্চেই বন্ধ হচ্ছে নেটফ্লিক্সের ফ্রি পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা

চলতি বছরের মার্চের শেষের দিকে ব্যবহারকারীদের বিনামূল্যে পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত রাখার পরিকল্পনা করছে নেটফ্লিক্স। সম্প্রতি শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে এমনটিই জানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটিপি সাইটটি।

এরআগে গত অক্টোবরে স্ট্রিমিং জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব গ্রাহক অ্যাকাউন্ট শেয়ার করেন তাদের জন্য চার্জ নির্ধারণ করে দেওয়া হবে। তবে নতুন নীতিমালাটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয় বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। এদিকে গত সপ্তাহে নেটফ্লিক্স তাদের আয়ের রিপোর্ট প্রকাশে করেছে। এতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে প্রথম প্রান্তিকের শেষের দিকে পেইড শেয়ারিং সিস্টেমটি চালু করবে।

নেটফ্লিক্স ভাষ্যমতে, বিনামূল্যে অ্যাকাউন্ট শেয়ারিং করার প্রক্রিয়াটি নেটফ্লিক্সকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষমতাকে ও দীর্ঘমেয়াদী ব্যবসাকে হ্রাস করছে। তবে নতুন নীতিমালায় নেটফ্লিক্স ব্যবহারকারীদের সীমাবদ্ধ থাকছে বলেও উল্লেখ করে প্রতিষ্ঠানটি। যদিও প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, নতুন নিয়মের ফলে অথেনটিক ব্যবহারকারীরাই থাকবে।

তবে নতুন পরিবর্তনের পরেও এংগেজমেন্ট সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে বলে নেটফ্লিক্স শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করা হয়েছে। কারণ তারা প্রোগ্রামিং এবং শেয়ারে চালানো গ্রাহকদের নিজস্ব অ্যাকাউন্টের জন্য সাইন-আপ চালিয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মার্চেই বন্ধ হচ্ছে নেটফ্লিক্সের ফ্রি পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা

আপডেট সময় ১২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩