সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

রেডমি সিরিজের নতুন ফোন আনছে শাওমি

রেডমি সিরিজের নতুন ফোন ‘এ১’ আনার ঘোষণা দিয়েছিল শাওমি। এবার এ সিরিজে যুক্ত হচ্ছে রেডমি এ১+ নামের আরেকটি ফোন। কয়েকদিন ধরেই বিভিন্ন সাইটে ফোনটির সার্টিফিকেশন দেখা যাচ্ছে। এবার দেখা গেলো ফোনটির রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন।

ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে। তবে কিছুটা পরিবর্তন থাকছে। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।রেডমি এ১+ এর পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের ফ্রন্টে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে ব্ল্যাক, লাইট ব্লু ও লাইট গ্রিন- এই তিন কালারে পাওয়া যাবে ফোনটি।

রেডমি এ১+ ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপ, হেলিও এ২২। এছাড়া র‍্যাম থাকছে ২জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২জিবি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা।

ডুয়াল ব্যাক ক্যামেরার ফোনটিতে ৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি এ১+ এর ব্যাটারি হবে ৫০০০মিলিএম্পায়েরর। ফোনের বক্সে থাকবে ১০ ওয়াট এর চার্জার। ধারণা করা হচ্ছে, এই ডিভাইসটি বিশ্বের বিভিন্ন দেশে ঘোষণা করবে শাওমি। বাংলাদেশেও আসতে পারে বাজেট বান্ধব ফোনটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার

রেডমি সিরিজের নতুন ফোন আনছে শাওমি

আপডেট সময় ১২:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২