ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নারীদের জেলে ট্রান্সজেন্ডার নয়: স্কটল্যান্ড

নারীদের জেলে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের রাখা না রাখা নিয়ে রায় দিয়েছে স্কটল্যান্ডের একটি আদালত। এতে বলা হয়েছে, মূল্যায়নের ভিত্তিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের কোন জেলে রাখা হবে তা নির্ধারণ করা হবে।

মূলত একটি ধর্ষণের মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় স্কটিশ আদালত। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আদালত জানিয়েছে, ট্রান্সজেন্ডারদের কোন জেলে পাঠানো হবে তা মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের আগে কোনওভাবেই ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নারীদের কারাগারে পাঠানো যাবে না।

তাদের থাকতে হবে পুরুষদের জেলেই। মূল্যায়নের সময় দেখতে হবে ওই ট্রান্সজেন্ডার কখনও কোনও নারীর সঙ্গে অবমাননাকর ঘটনা ঘটিয়েছিল কিনা। এই বিষয়টি সুনিশ্চিত করার পরই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনকে। আদালতের এই নির্দেশের মানে হচ্ছে- কোনও ট্রান্সজেন্ডার গ্রেপ্তার হলে প্রথমে তাকে পুরুষদের জেলেই যেতে হবে। মূল্যায়নের পর প্রয়োজনে কোনও কোনও ট্রান্সজেন্ডারকে নারীদের জেলে পাঠানো হলেও হতে পারে।

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে নারীদের জেলে পাঠানো নিয়ে সমাজের ভিতরেও তীব্র আলোড়ন ওঠে। ওই আবেদনের প্রেক্ষিতেই আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানায়। জাস্টিস সেক্রেটারি কেথ ব্রাউন রীতিমতো বিবৃতি জারি করে বলেছেন, ‘ট্রান্স নারী মাত্রই মেয়েদের প্রতি থ্রেট, এমন কথা আমরা বলছি না। কিন্তু কোনও পুরুষ নারীদের সঙ্গে অন্যায় করার পর যদি নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে, তা হলে ব্যবস্থা নিতেই হবে।’

আদালতের এই সিদ্ধান্ত নিয়ে সমাজ এবং মানবাধিকার কর্মীদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার কর্মীদের একাংশের বক্তব্য, লিঙ্গপরিবর্তনকামী কোনও ব্যক্তিকে পুরুষদের জেলে পাঠালে তার ওপর ভয়ংকর অত্যাচার হতে পারে। একথাও মাথায় রাখতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

নারীদের জেলে ট্রান্সজেন্ডার নয়: স্কটল্যান্ড

আপডেট সময় ১২:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩