ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

খেলাধুলা জগতে সব নারীর কাছেই তুমি আশার প্রতীক ছিলে

সানিয়া মির্জা বিদায় বলে দিয়েছেন গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে হেরে গ্র্যান্ড স্লামকে বিদায় বলে দিলেন তিনি।  

সেই ম্যাচের প্রায় দশ ঘণ্টা পরে স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক। পাকিস্তানের ক্রিকেটার জানিয়েছেন, স্ত্রীর কৃতিত্বে তিনি গর্বিত। গ্র্যান্ড স্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই অগণিত বার্তা পাচ্ছিলেন তিনি। কিন্তু শোয়েবের বার্তা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। দু’জনের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক দূরত্বের জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছিল এই নৈঃশব্দ। অবশেষে শুক্রবার সন্ধ্যায় টুইট করলেন শোয়েব, যিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত।

শোয়েব লিখেছেন, খেলাধুলার জগতে সব নারীর কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিসজীবনের জন্যে অনেক শুভেচ্ছা। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার পরেও সানিয়াকে কোনো শুভেচ্ছা জানাননি শোয়েব। সেই শুভেচ্ছাবার্তা এলো শেষ ম্যাচের পর। সানিয়ার প্রতি শোয়েবের এই আবেগঘন বার্তার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, দু’জনের সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

খেলাধুলা জগতে সব নারীর কাছেই তুমি আশার প্রতীক ছিলে

আপডেট সময় ০১:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩