ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশে লেখা চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত? মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ?

বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

প্রত্যেক মুমিনের উচিত যেকোনো ভালো কাজ ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে শুরু করা। এতে কাজের বরকত লাভের পাশাপাশি আল্লাহর আদেশ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের ওপর আমল করা হয়। প্রিয় নবী (সা.), সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং বুজুর্গানে দ্বীনের যুগ থেকে সব কাজের শুরুতে পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহ’ বলার ও লেখার ধারাবাহিকতা চলে আসছে। ইসলামের ইতিহাসে কখনো বিসমিল্লাহর কোনো সংক্ষিপ্ত রূপ ব্যবহারের অস্তিত্ব পাওয়া যায় না।

তবে সাম্প্রতিক সময়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর পরিবর্তে সংখ্যায় ‘৭৮৬’ ব্যবহারের একটি প্রবণতা লক্ষ করা যায়। ঠিক কবে থেকে এ প্রচলন শুরু হয়েছে, তার সঠিক কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। অনেকের ধারণা, আরবি হরফ ‘বা’, ‘সিন’ ও ‘মীম’-এর আবজাদ বা সংখ্যামানের যোগফল যেহেতু ‘৭৮৬’, তাই বিসমিল্লাহর পরিবর্তে এটি ব্যবহার করা বৈধ।

কিন্তু শরিয়তের দৃষ্টিতে এ ধারণার কোনো ভিত্তি নেই। পবিত্র কোরআন, হাদিস, ইজমা কিংবা কিয়াসের কোনো মূলনীতিতেই ‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখার বৈধতা বা স্বীকৃতি মেলেনি।

‘আহসানুল ফতোয়া’সহ প্রখ্যাত ফতোয়াগ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহর বদলে ‘৭৮৬’ ব্যবহার করলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পাঠ বা লেখার সওয়াব পাওয়া যায় না। এর মাধ্যমে সুন্নতের ওপর আমলও আদায় হয় না। এমনকি সংখ্যামান ‘৭৮৬’ হলেও তা মূল ইবাদত বা বরকতময় বাক্যের বিকল্প হতে পারে না।

তাই যাঁরা বিসমিল্লাহর পরিবর্তে ‘৭৮৬’ লেখায় অভ্যস্ত এবং এটিকে বরকতময় মনে করেন, তাঁদের উচিত এ ধারণা থেকে ফিরে এসে সরাসরি পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা ও পাঠ করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশে লেখা চিরকুট

বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

আপডেট সময় ০৩:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬