ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধারকর্মীরা সেখান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

এদিকে আহতদের শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভোরের দিকে জনবহুল এলাকায় এ হামলা চালানো হয়। ওই এলাকার বাড়ি ও রাস্তার পাশের তাঁবুতে অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

এদিকে গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। দারাজ এলাকায় আরেকটি হামলায় নিহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬