ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ চার দশক আগের দামে বিসিকের জমি পুনর্বহাল, রাজস্ব ক্ষতি ৩ কোটি ৩৭ লাখ টাকা ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১, নিষিদ্ধ সংগঠনের ৩০ জন ভাগ্নেকে রূপালী ব্যাংকের শীর্ষে বসাতে চেয়ারম্যানের তৎপর, পর্দার আড়ালে প্রভাবের খেলা

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ওই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এর আগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্বাক্ষরিত এক আবেদনে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

আদেশ সূত্রে জানা যায়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের আবেদনে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মো. মোতাছিম বিল্লাহ যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করে দুদক।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মো. মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬