উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত পিয়ংইয়ং। এমন কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
সোমবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
বিভিন্ন দেশ থেকে নিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা। এ সময় পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কিম বলেন, উত্তর কোরিয়া তার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ‘শক্তি ও সামর্থ্য’ অর্জনের জন্য সচেষ্ট থাকবে, তবে কখনোই আধিপত্য বিস্তার করতে চাইবে না।
নিজেদের অধিকার রক্ষায় উত্তর কোরিয়ার নিজস্ব নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করা আবশ্যক বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 
























