ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান

কুমিল্লা মুন হাসপাতালের সামনে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ভবন নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

মুন হাসপাতাল এলাকা ছাড়াও কুমিল্লা টাওয়ার হাসপাতাল, মাতৃভাণ্ডার ও সাত্তার খান কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগের অভিযোগ রয়েছে। এসব এলাকায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরির দাবি উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতাল, মার্কেট ও বাণিজ্যিক ভবনগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। বিশেষ করে মুন হাসপাতালের সামনের মার্কেটসহ যেসব ভবন ও স্থাপনার কারণে সড়ক ও ফুটপাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, সেগুলোর অনুমোদন, পার্কিং ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা প্রয়োজন।

একই সঙ্গে এসব স্থাপনার অনুমোদন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। জনস্বার্থ ও নাগরিক ভোগান্তি বিবেচনায় না নিয়ে কোনো ধরনের উন্নয়ন বা স্থাপনা নির্মাণ কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল।

নগর পরিকল্পনার ক্ষেত্রে রাজশাহী ও সিলেট শহরের উদাহরণ টেনে বলা হচ্ছে, একসময় এসব শহরেও নানা ধরনের নগর সমস্যা ছিল। পরিকল্পিত উদ্যোগ, কার্যকর প্রশাসনিক পদক্ষেপ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শহর দুটি অনেক দূর এগিয়েছে। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে কুমিল্লাকেও একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।

তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অপরিকল্পিত স্থাপনার বিরুদ্ধে প্রশাসন, কুমিল্লা সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সচেতন নাগরিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নগর ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করবে।

নাগরিকদের দাবি একটাই—কুমিল্লা হোক নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও যানজটমুক্ত নগরী। যেখানে নারী, শিশু, রোগী ও সাধারণ মানুষ কোনো ধরনের ভয় বা ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক

নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান

আপডেট সময় ০৭:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬