ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক তারেক রহমান গর্তে পড়েছেন, তাঁকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
টাকা না দিলে আটকে থাকে ফাইল

নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে সরকারের সিদ্ধান্তে, কিন্তু সেই বাড়তি বেতন পেতে ফাইলপ্রতি দিতে হয় ৫০০ টাকা—এমন অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে।

শুধু পে-ফিক্সেশন নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসংক্রান্ত ফাইল নিষ্পত্তিতেও ২০ হাজার টাকার বেশি দাবি করার অভিযোগ রয়েছে। চাহিদামতো টাকা না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। তাঁর বিরুদ্ধে ফাইলপ্রতি অর্থ দাবি এবং টাকা না দিলে কাজ বিলম্বিত করার অভিযোগ করেছেন একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে হয়। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হয় হিসাবরক্ষণ অফিসে। অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দিতে হয়। কেউ টাকা দিতে না চাইলে তাঁর ফাইল পড়ে থাকে দিনের পর দিন।

সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশন ফাইলের কাজ সম্পন্ন হওয়ার পর তাঁর কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার অভিযোগ, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ কথাবার্তার মাধ্যমে অর্থ দাবি করা হয়। একপর্যায়ে তাঁকে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ পরে বিব্রতকর পরিস্থিতি ও হয়রানি এড়াতে তিনি টাকা দিতে বাধ্য হন।

হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোটের প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, তাঁদের প্রত্যেকের পে-ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে সবাইকে একইভাবে অর্থ দিতে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, পেনশনসংক্রান্ত সেবা নিতে গিয়েও ভোগান্তির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, নতুন পেনশনের ফাইল নিষ্পত্তির জন্য ২০ হাজার টাকার বেশি দাবি করা হয়। চাহিদামতো টাকা না দিলে কাগজপত্রে ত্রুটি রয়েছে বলে ফাইল আটকে রাখা হয়। এতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতেও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন আমরা তাঁদের কাছে টাকা জমা রেখেছি। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়। কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায়।

তাঁদের অভিযোগ, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবি করা অনৈতিক। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন নিয়ে এমন হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেন প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর কাছ থেকে অভিযোগগুলোর বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তাঁরা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব।

প্রতিটি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা কারও কাছ থেকে একটি টাকাও নেইনি।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, আমি গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে রয়েছি। বিষয় নিয়ে পরে কথা বলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান

টাকা না দিলে আটকে থাকে ফাইল

নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার

আপডেট সময় ০৭:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬