ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সেনাপ্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী নেপালের পুনর্গঠনে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা মোদির পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫

উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সফর করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরীন।

সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণ, বিভিন্ন ক্লাব উদ্বোধন, উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরীন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরের শুরুতে জেলা প্রশাসক ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন। এ সময় তিনি অভিভাবক সমাবেশে যোগ দেন, বিদ্যালয়ের মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেন এবং ওয়াশব্লকের উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করা গেলে শিশুরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসন সব সময় পাশে রয়েছে।

সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন তিনি। সকাল সাড়ে ১০টায় কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশগেট ও সীমানাপ্রাচীর উদ্বোধন, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন।

বেলা ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও আইসিটিবিষয়ক বই বিতরণ করেন জেলা প্রশাসক। এর ২০ মিনিট পর উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।

এদিকে সফরের অংশ হিসেবে রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এরপর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব।

বিকেলে জেলা প্রশাসক ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তাড়াইল উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি অফিসের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে উপজেলা বাংলোতে দুপুরের খাবার গ্রহণ করেন। বিকেল ৩টায় ব্র্যাক এনজিও পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী সফরের কর্মসূচি শেষ হয়।

দিনব্যাপী এ সফরে শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

আপডেট সময় ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬