ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ চার দশক আগের দামে বিসিকের জমি পুনর্বহাল, রাজস্ব ক্ষতি ৩ কোটি ৩৭ লাখ টাকা ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে

উচ্চমাধ্যমিকে জিপিএ-৪.৫০ পেয়ে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত দিলশাত (১৯)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে আইনজীবী হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রায় সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন মিফতাহুল।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত আনিসুজ্জামান ও মা রিজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তবে পড়াশোনার জন্য তিনি মাঝেমধ্যে তাঁর নানার বাড়ি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়িতে থাকতেন।

তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছিলেন।

মিফতাহুলের মামা হারুনুর রশিদ বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম সিটি কলেজে স্নাতকে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মিফতাহুল। বাড়ি থেকে বের হওয়ার পর সড়ক পার হতে গেলে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

হারুনুর রশিদ আরও বলেন, সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে আমার ভাগনি মারা গেছে। দুর্ঘটনার পর থেকে চিকিৎসার পেছনে আমাদের সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে খোঁজ নেননি। আমার ভাগনির বাবা নেই। অনেক কষ্টে তাকে বড় করা হয়েছে।

সোমবার আসরের নামাজের পর পটিয়ায় তাঁদের গ্রামের বাড়িতে মিফতাহুলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে জানান তাঁর মামা।

মিফতাহুলের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রিজিয়া বেগম। স্বজনরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও সামলাতে পারছেন না। মেয়ের কথা বলতে বলতে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে

আপডেট সময় ০২:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬