ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নিয়ন্ত্রণাধীন ঢাকা ট্রাক ডিপো এখন রীতিমতো দুর্নীতি, অনিয়ম এবং অর্থ লোপাটের অভয়ারণ্যে রূপ নিয়েছে। ২৫৮টি ট্রাক ও ৩৬৭ জন জনবলসমৃদ্ধ সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থাটি মূলত সরকারি-বেসরকারি মালামাল পরিবহন, জরুরি ত্রাণ বিতরণ, খাদ্য ও সার সরবরাহ এবং ধর্মঘটের মতো অচলাবস্থায় রাষ্ট্রীয় সেবা সচল রাখার কাজ করে থাকে।

কিন্তু প্রতিষ্ঠানটির বর্তমান শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীদের বিশৃঙ্খল ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রীয় এই অতি জরুরি সেবার সামগ্রিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিগত ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকা ট্রাক ডিপোর অপারেশন ম্যানেজার পদের দায়িত্ব পান মো. মোশারফ হোসেন ছিদ্দিকী। অভিযোগ আছে, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে এবং নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ চেয়ারটি বাগিয়ে নিয়েছেন।

দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ডিপোর কেনাকাটা, যন্ত্রাংশ সংগ্রহ, মেরামত ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিজের অনুগতদের নিয়ে একটি শক্তিশালী জালিয়াতির সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগকারীদের দাবি, এই চক্র বিআরটিসিকে সেবামূলক প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তিগত অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করেছে।

সবচেয়ে বড় অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে গাড়ির খুচরা যন্ত্রাংশ কেনাকাটা, জ্বালানি তেল ব্যবহার এবং মেরামত খাতে। অভিযোগ রয়েছে, নথিপত্রে ট্রাকের সামান্য ত্রুটি বা দূরবর্তী দুর্ঘটনার কথা উল্লেখ করে বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে নিম্নমানের বা পুরোনো যন্ত্রাংশ কেনার ভুয়া বিল-ভাউচার তৈরি করা হয়।

একইভাবে চালকদের প্রকৃত জ্বালানি ব্যবহারের তুলনায় অতিরিক্ত ৫০ থেকে ৬০ শতাংশ ডিজেলের ভুয়া বিল অনুমোদন করে ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তারা কমিশন ভাগাভাগি করে নেন বলে অভিযোগ রয়েছে।

নথিপত্রের হিসাবে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছরে যানবাহন মেরামত ও যন্ত্রাংশ কেনায় মোট ৯ কোটি ৪৯ লাখ ১ হাজার ৮১১ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, এর প্রায় ৭০ শতাংশ অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট সিন্ডিকেট।

আর্থিক অনিয়মের পাশাপাশি ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন ও রুট বরাদ্দেও ‘কমিশন বাণিজ্য’ চালানোর অভিযোগ উঠেছে মোশারফ হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উৎকোচের বিনিময়ে অনুগত চালক ও কর্মচারীদের লাভজনক রুটে পাঠানো হয়।

অন্যদিকে, সৎ কর্মচারীদের দুর্গম বা অলাভজনক রুটে পদায়ন করে কোণঠাসা করে রাখা হয়েছে। প্রশাসনিক জবাবদিহি এড়াতে এবং দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত করতে উচ্চপর্যায়ে প্রভাব খাটিয়ে সংবেদনশীল পদগুলোতে নিজস্ব লোক বসিয়ে রাখার অভিযোগও রয়েছে।

ডিপোর অভ্যন্তরীণ সূত্রের দাবি, মোশারফ হোসেনের নামে-বেনামে আয়বহির্ভূত বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে গুলশান, বনানী, সেগুনবাগিচা ও মিরপুরে একাধিক ফ্ল্যাট ও প্লট এবং নিজ এলাকায় বিপুল সম্পদের মালিকানার অভিযোগ রয়েছে।

বিএনপিপন্থী একাধিক সৎ ও যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও একজন অভিযুক্ত কর্মকর্তা কীভাবে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, তা নিয়ে ডিপোর কর্মচারী ও চালকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সংক্ষুব্ধ ব্যক্তিদের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের উচ্চপর্যায়ের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হলে কথিত অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদের বিষয়ে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। বিআরটিসির সুনাম রক্ষায় অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ১০:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬