ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

অবসরের আগেই রাজনীতিতে চাহাল, মোদির দলে পেলেন গুরুত্বপূর্ণ পদ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রিকেটের পাশাপাশি রাজনীতির অঙ্গনেও পা রাখলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় ওবিসি মোর্চার নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) বিজেপি সভাপতি নিতিন নবীন দলটির ওবিসি মোর্চার নতুন কর্মকর্তা, জাতীয় নির্বাহী সদস্য ও বিভাগীয় প্রধানদের তালিকা ঘোষণা করেন। সেই তালিকাতেই চাহালের নাম রাখা হয়।

এ নিয়োগের পর ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানান। চাহাল লেখেন, বিজেপি পরিবারে তাঁকে স্থান ও সম্মান দেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

হরিয়ানার জিন্দ জেলায় জন্ম নেওয়া চাহাল ভারতের অন্যতম সফল সীমিত ওভারের স্পিনার। ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার আগে যুব পর্যায়ে দাবাতেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৭২টি ওয়ানডেতে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬টি উইকেট নিয়েছেন তিনি।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন চাহাল। ২০২২ সালে রাজস্থানের হয়ে ২৭ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জেতেন তিনি। ২০২৩ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং ২০২৪ সালে টুর্নামেন্টে ২০০ উইকেট পূর্ণ করেন।

গত অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে চান চাহাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

অবসরের আগেই রাজনীতিতে চাহাল, মোদির দলে পেলেন গুরুত্বপূর্ণ পদ

আপডেট সময় ০৩:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬