ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, নেপথ্যের অর্থদাতা কে? স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩২ হাজার রুপি, কৃতিত্ব দেশবাসীকে দিলেন মোদি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম শাহরুখের ‘কিং’-এর সঙ্গে একই দিনে মুক্তি দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেও লাল কার্ড পেলেন না মেসি, বিতর্ক সৃজনশীল অর্থনীতিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: অর্থমন্ত্রী বিদেশের ৮৪ মিশনে শিক্ষাভাতা বাড়াল সরকার, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুট: দেশ ছাড়ছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

শাহরুখের ‘কিং’-এর সঙ্গে একই দিনে মুক্তি দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মাকে হারিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির করিমূল হক। সেই শোক থেকেই মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। নিজের মোটরসাইকেলকেই বানিয়ে ফেলেন অ্যাম্বুলেন্স। জেলার প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন। এই মানবিক উদ্যোগের জন্য করিমূলকে পদ্মশ্রী সম্মানও দেয় ভারত সরকার। মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে। এবার সেই বাস্তব জীবনের সংগ্রামের গল্পই বড় পর্দায় নিয়ে আসছেন টলিউড তারকা দেব।

বিনয় মুদগিল পরিচালিত এ সিনেমার প্রযোজনা করছে দেবের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজ। সিনেমার মুখ্য চরিত্রেও অভিনয় করছেন দেব। এতে তার সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র।

চলতি বছরের শুরুতে দেব তার নতুন সিনেমার তালিকায় ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর নাম জানিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র। তবে একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাওয়ায় নিজের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন দেব। পরে জানান, এ কারণে চলতি বছর আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া সম্ভব হবে না।

এবার অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মুক্তির তারিখ জানিয়েছেন দেব নিজেই। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছবির নতুন পোস্টার প্রকাশ করেন অভিনেতা। সেখানে মোটরসাইকেলে করে এক মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। বাইকে রয়েছেন এক মা ও তার ছোট্ট শিশুও।

সেই পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন, ‘দুচাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ পোস্টারেই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে—২৪ ডিসেম্বর।

তবে এই তারিখ ঘিরে থাকছে আরেকটি আলোচনা। একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ফলে বড় পর্দায় একই দিনে মুখোমুখি হচ্ছে দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও শাহরুখের ‘কিং’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, নেপথ্যের অর্থদাতা কে?

শাহরুখের ‘কিং’-এর সঙ্গে একই দিনে মুক্তি দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

আপডেট সময় ০১:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬