ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

নেপোটিজম বিতর্কে বাবার পরিচয় নিয়ে গর্বিত অনন্যা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

বলিউডে নেপোটিজম নিয়ে বিতর্ক নতুন নয়। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে সেই বিতর্কের কেন্দ্রে বহুবার এসেছেন অনন্যা পাণ্ডে। তবে বাবার পরিচয় আড়াল করতে চান না এই অভিনেত্রী। বরং চাঙ্কি পাণ্ডের মেয়ে হতে পেরে গর্বিত তিনি। একই সঙ্গে নিজের স্বপ্নের জীবন যাপন করতে পারার জন্য প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্যা।

সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত ২৪তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন অভিনেত্রী। আলোচনায় জেন-জি প্রজন্মকে ঘিরে প্রচলিত নানা ধারণারও জবাব দেন তিনি। এই প্রজন্মকে অলস, অধিকারসচেতন ও পরিশ্রমবিমুখ বলে যে ধারণা প্রচলিত, তা মানতে নারাজ অনন্যা।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এরপর থেকেই নেপোটিজম নিয়ে আলোচনা ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে এই বিতর্কে নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ দেখেন না অভিনেত্রী। বাবার পরিচয়ের সঙ্গে যুক্ত থাকাকে তিনি ইতিবাচকভাবেই দেখেন।

এ প্রসঙ্গে অনন্যা বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি স্বীকার না করার কোনো অর্থ নেই। আমি আমার বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পাণ্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই অস্বীকার করতে চাই না। তাই এই সম্পর্কের সঙ্গে কোনো নেতিবাচক অর্থ জুড়ে দিতে চাই না।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আসলে সাফল্যের সংজ্ঞাটাই আলাদা। বড় হওয়ার সময় আগের প্রজন্মের কাছে হয়তো সাফল্যের একটিই ধরন ছিল। সেই সাফল্য পেতে হলে নির্দিষ্ট একটি পথ অনুসরণ করতে হতো। জেন-জি কিছুটা আলাদা। আমি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও ভালো থাকি, যত বেশি সময় সম্ভব কাজ করতে ভালোবাসি। তবে আমার প্রজন্মের অন্য কেউ হয়তো আমার মতোই সফল, কিন্তু ততটা পরিশ্রম করে না। সাফল্য অর্জনের সেটি তার নিজস্ব উপায়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

নেপোটিজম বিতর্কে বাবার পরিচয় নিয়ে গর্বিত অনন্যা

আপডেট সময় ০৭:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬