ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের

রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আয়োজকরা জানান, ম্যারাথনটি প্যারিস রোডের শেষ প্রান্ত থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেয়ের চণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। রাজশাহী হাফ ম্যারাথনের এ আয়োজনে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন। আয়োজনে টাইটেল স্পন্সর ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি করপোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন ও সপুরা সিল্ক।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপ ও সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন খান।

রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ ম্যারাথনে রেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর আমিরুজ্জামান। রেস মার্শাল হিসেবে দায়িত্বে ছিলেন কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটি রাজশাহীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬