ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি গাজীপুর পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, নেপথ্যে ডিডি মোক্তার ও আল আমিন! অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর নিয়গের টাকা তুলতে শতকোটির মিশনে এলজিইডির বেলাল হোসেন

লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স ২০২৫ সালের ব্যবসায় লোকসান করায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর সামান্য মুনাফা করেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এদিকে টানা দ্বিতীয়বার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তের পর আজ কোম্পানিটির শেয়ারে বড় দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত জানিয়েছে।

কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৫১ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।

ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, আজ কোম্পানিটির শেয়ারের দর ওঠানামায় কোনো সীমা থাকছে না। ফলে দুপুর ১টা পর্যন্ত শেয়ারটির দর সার্কিট ব্রেকারের সীমা ছাড়িয়ে প্রায় ১৩ শতাংশ কমেছে। এ সময় শেয়ারটির দর দিনের শুরুতে থাকা ১৪ টাকা ১০ পয়সা থেকে কমে ১২ টাকা ৩০ পয়সায় নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা

লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা

আপডেট সময় ০১:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬