ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

মানিকগঞ্জের হরিরামপুর রাজরায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতারে অনিহা, সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের-জনমনে প্রশ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজরা গ্রামে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এখনও আলোচনায় রয়েছেন নার্গিস আক্তার লাইজু। হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে হরিরামপুরের সাবেক আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নার্গিস আক্তার লাইজু। অভিযোগ রয়েছে, ওই সময় রাজনৈতিক প্রভাব ও হরিরামপুর থানা পুলিশকে কাজে লাগিয়ে রাজরা এলাকায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রভাব বিস্তার করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, সরকারের রাজনৈতিক পটপরিবর্তনের পরও রাজরা গ্রামে নার্গিস আক্তার লাইজু ও তাঁর বাবা ফাইজুদ্দিনের পরিবারের প্রভাব কমেনি। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, হয়রানি ও অপকর্মের অঢেল অভিযোগও তুলেছেন ভুক্তভোগী স্থানীয়রা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বারের এক জ্যৈষ্ঠ আইনজীবী বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। কোনো আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। তবে গ্রেপ্তার না হওয়ার পেছনে পুলিশের যোগসাজোশ রয়েছে কি না, সে বিষয় গুলোও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নার্গিস আক্তার লাইজুর বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার না করায় এলাকায় অসন্তোষ বাড়ছে। হরিরামপুর থানা পুলিশ এবং রাজরা গ্রামের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই শরিফুল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলেও দাবি করেছেন তাঁরা।

এলাকাবাসীর প্রশ্ন, হত্যা মামলার মতো গুরুতর মামলার এজাহারভুক্ত আসামি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন? এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন তাঁরা।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম. তৌফিক আজম মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও গনমাধ্যমকে জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
স্থানীয়দের প্রত্যাশা অতি দ্রুত মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

মানিকগঞ্জের হরিরামপুর রাজরায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতারে অনিহা, সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের-জনমনে প্রশ্ন

আপডেট সময় ০৬:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬