ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

নকলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

শেরপুরের নকলা উপজেলায় ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. আ. ছালাম ওরফে টেপো (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার গণপদ্দী ইউনিয়নের পুরান গুচ্ছগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন ওই কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত আ. ছালাম তাকে জোরপূর্বক টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে আটক করে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নকলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট সময় ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬