ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর পাশে আমৃত্যু সেবক হয়ে থাকতে চান নাছির মিয়া

‘জীবে দয়া করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর’—বাংলা ভাষার এই প্রবাদকে সামনে রেখে পথ চলেন জনদরদি সমাজসেবীরা। অতীতে এ দেশ তথা বিশ্বের বুকে যত সমাজসেবী ও জনদরদি মানুষ ছিলেন, তাঁদের জীবন পর্যালোচনা করলে মূলত এই প্রবাদটির ব্যাখ্যা পাওয়া যায়। নবাব সিরাজ-উদ-দৌলা বলে গেছেন, ‘সূর্য আমি ওই দিগন্তে হারাব, অস্তমিত হব, তবুও ধরণীর বুকে চিহ্ন রেখে যাব।’ তাঁর এই উক্তিকেই অনেকে মূলমন্ত্র হিসেবে ব্যবহার করছেন। তাই তো ধরণীর বুকে কেউ সামাজিক, কেউ রাজনৈতিক, কেউ অর্থনৈতিক, কেউ ধর্মীয়, কেউ সমাজসেবা, আবার কেউ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের কর্মের স্বাক্ষর রেখে যাচ্ছেন।

এমনই একজন সমাজসেবী হলেন মোঃ নাছির মিয়া। নবাব সিরাজ-উদ-দৌলার সেই বলিষ্ঠ কণ্ঠস্বরকে মাথায় রেখে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। যাতে মৃত্যুর পরও মানুষ তাঁকে সম্মানের সঙ্গে স্মরণ করে। তিনি একজন পরোপকারী, ন্যায়পরায়ণ ও সাহসী ব্যক্তিত্ব। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং আসন্ন বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

তিনি সমাজসেবক হিসেবে তাহিরপুর উপজেলাসহ ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নে পরিচিতি লাভ করেছেন। তিনি একজন সৎ, নীতিবান ও উদার সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তরুণ বয়স থেকেই অসহায়, সহজ-সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানবসেবায় অভ্যস্ত তিনি। ব্যক্তিত্বের গুণে সুশীল সমাজ, তরুণ-নবীন, যুবক ও প্রবীণদের মধ্যে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

এলাকায় দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হিসেবে যেমন পরিচিত, তেমনি একজন সমাজসেবক হিসেবেও মোঃ নাছির মিয়ার পরিচিতি রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে তিনি সমাজসেবায় অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন। ধীরে ধীরে নিজেকে একজন সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করছেন তিনি।

তিনি এলাকার ছোট-বড়, বৃদ্ধ-বৃদ্ধাসহ সবার প্রিয় মানুষ। গরিব-দুঃখীসহ সমাজের সাধারণ মানুষের পাশে থাকেন তিনি। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসেন। ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান তিনি। তাদের ভালোবাসেন এবং সাধ্যমতো সহযোগিতা করেন।

তাহিরপুর উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের সচেতন মহলের মানুষের মুখে বিএনপি নেতা মোঃ নাছির মিয়ার বেশ সুনাম শোনা যায়। তিনি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে এগিয়ে যান। মানুষের সেবা করতে পারলে তিনি নিজেকে গর্বিত মনে করেন। তাঁর মতে, ‘আমি সারা জীবন সাধারণ মানুষের সেবা করার জন্য সমাজসেবা করে যাব। এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সব সময় সোচ্চার থাকব।’

মোঃ নাছির মিয়া গরিব ও অসহায় মানুষের পাশে আগে যেমন ছিলেন, এখনো আছেন। প্রতিদিন বড়দল দক্ষিণ ইউনিয়নের মানুষের খোঁজখবর নেন। রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

বিশিষ্ট সমাজসেবক মোঃ নাছির মিয়া বলেন, ‘গরিব-অসহায় মানুষকে দান-সহযোগিতা করা অনেক বড় সওয়াবের কাজ। গরিব-অসহায় এবং কর্মক্ষম ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতার পরিচয়ই নয়, অসহায়দের দান-সহযোগিতায় এমন সওয়াব রয়েছে, যার মাধ্যমে আল্লাহর দয়া ও করুণা বর্ষিত হয়।

‘আমার সমাজসেবার প্রধান উদ্দেশ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা। আমি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছি। এতে নিজেকে গর্বিত মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমি আজীবন প্রিয় ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর পাশে আমৃত্যু সেবক হয়ে থাকতে চাই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর পাশে আমৃত্যু সেবক হয়ে থাকতে চান নাছির মিয়া

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬